1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই সাত দফা ইস্তেহার প্রকাশ করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

গণমাধ্যমে প্রেরিত বার্তায় তিনি বলেন, তালা-কলারোয়ার মানুষ যদি তাকে বিজয়ী করে তাহলে তিনি এই এলাকার উন্নয়নে একটি কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করবেন যেখানে অত্র এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ, আইনশৃংখলা, অর্থনীতিসহ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট এই আইনজীবী বলেন, কোন জেলায় ৮টি উপজেলা না থাকলে তাকে এ গ্রেডে উন্নীত করা যায় না। নানা বিবেচনায় সাতক্ষীরাকে এ গ্রেডের জেলা ঘোষণা দিলেও ভবিষ্যতে এটা ধরে রাখতে হলে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করতেই হবে। সেজন্য আমার নির্বাচনী ইস্তেহারে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার বিষয়টি গুরুত্ব দিয়েছি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার:

১) পাটকেলঘাটা থানাকে পুর্নাঙ্গ উপজেলায় রূপদান করা
২) তালা-কলারোয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও সহজিকরণ করা।
৩) সংসদীয় এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা এবং কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা।
৪) প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
৫) কৃষি ও শিল্পের বিকাশ এবং বেকার যুবকদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ নেয়া।
৬) এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেয়া।
৭) প্রতিটি জলাশয়, রাস্তা ও হাট-বাজারকে নয়নাভিরাম করে গড়ে তোলা এবং প্রতিটি ইউনিয়নে একটি করে পার্ক ও খেলার মাঠসহ শরীর চর্চা কেন্দ্র স্থাপন করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট