1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও মদসহ তিন চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার হাপানিয়া বিওপির আওতাধীন কৃষ্ণ সদা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৪), নামো বিরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান (২৬) এবং পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মোজাম্মেল হক (৪৫)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল কৃষ্ণ সদা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, ০২ বোতল মদ এবং ০১টি ব্যাগসহ ওই তিন চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও ঔষধসহ তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ পারাপার, মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট