
মণিরামপুর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরের ঐতিহ্যবাহি ‘টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা’র ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ একেএম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, অধ্যক্ষের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমে মাদরাসার অন্যান্য শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক ও নতুন স্কুল ব্যাগ দিয়ে বরণ করে নেয়।
আবরী প্রভাষক আবু হানিফের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গর্ভনিং বডির সদস্য ডাঃ নূর মোহাম্মদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শামছুর রহমান, ফজলুর রহমান, বদিউজ্জামান, প্রভাষক মনিরুল ইসলাম, মাহবুবুর রহমান, সহকারী মৌলভী আব্দুর রউফ, মিজানুর রহমান, নাজমুল হোসেন, রেজোয়ান হোসেন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, রুমিছা খাতুন, মাওলানা নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, শোভন রেজা, শাহাদাৎ হোসেন প্রমুখ।