1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

আদমদীঘিতে ভটভটি উল্টে প্রাণ গেল দুই জনের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ 
বগুড়ার আদমদীঘিতে ট্রাক ও বাসের রেষারেষিতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ভটভটির চালক ও এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের চাটখইর গ্রাম সংলগ্ন বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁর রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামাণিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটি চালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৫)।

পুলিশ জানা যায়, সোমবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় মাছ বিক্রি করে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন নিহত রফিকুল ও চঞ্চল। ওই ভটভটি আদমদীঘি উপজেলার চাটখইর গ্রাম সংলগ্ন বোয়ালিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওভারটেক (অতিক্রম) করতেই সামনে দিক থেকে চলে আসে একটি যাত্রীবাহী বাস। এসময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ভটভটি চালক ও মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এরপর গুরুতর আগত ভটভটি চালক চঞ্চল হোসেনকে মুমূর্ষু অবস্থায় বগুড়ায় নেওয়ার পথে মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ভটভটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত দুজনের পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট