1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা.এজেডএম জাহিদ হোসেনের মনোনয়ন দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ– ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে ডা.এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কাছে ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর সহধর্মিণী ডা.শরিফা করিম স্বর্ণা। ডা.এজেডএম জাহিদ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মনোনয়ন দাখিলকে ঘিরে দিনাজপুর-৬ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন জমা দেওয়ার সময় হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডা.জাহিদ হোসেনের বিজয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং গণসমর্থনের মাধ্যমে বিজয় নিশ্চিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীদের মতে,অভিজ্ঞতা, সততা ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক হিসেবে ডা.জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের মানুষের আস্থার জায়গায় রয়েছেন। তাঁর নেতৃত্বে এই আসনে বিএনপি নতুন করে শক্ত অবস্থান তৈরি করবে বলে তারা বিশ্বাস করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট