1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোন্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, সখিপুর সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল খালেক, দেবহাটা বিজিবি নায়েব সুবেদার মোঃ শাহজাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, জুলাই যোদ্ধা আবিদ হোসেন তানভীরসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে সতর্ক থাকা, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার বন্ধ রাখা ও গনভোট, ভোট, পোস্টাল ভোট সম্পর্কে সবাইকে অবগত করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে চার শ্রেণী পেশার মানুষ ভোট দিতে পারবে যেমন সরকারি চাকরিজীবী, প্রবাসী, কারাবাসী ও নির্বাচনে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ এবিষয়ে সকলকে অবগত করানো হয়। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট