1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতাউর রহমান (৩২) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আদাতলা বিওপির অধীনস্থ সরলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান উপজেলার সরলী গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়ন (নওগাঁ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরলী গ্রামের নাইমুলের আম বাগানের ভেতর থেকে আতাউর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রাতেই জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট