1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে


তরিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
‎সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

‎নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তার ছেলে মুস্তাকিম। মুস্তাকিম তালা কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

‎পুলিশ জানায়, শারমিন খাতুন তার ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। দুপুরের দিকে ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

‎এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট