1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

বগুড়ায় খেঁজুরের কাঁচা রস পানে প্রাণ গেল ৬ বছরের মাদ্রাসা শিক্ষার্থীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ 
বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাহিন বাবু শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের বাসিন্দা মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে। সে স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাহিন বাবুর বাবা মাহমুদ ফুয়াদ হোসেন সোমবার (সকাল ১০টা) বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার (পূর্বদিন) সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার কিছুক্ষণ পরই মাহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর সে পরপর দুইবার বমি করে এবং দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

নিহতের দাদা এম রহমান মজনু জানান, “অবস্থা খারাপ হলে প্রথমে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তিনি আরও জানান, বগুড়া মেডিকেলে নেওয়ার পরও শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে এনায়েতপুরের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক ১০টার দিকে মাহিন বাবু মারা যায়।

সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। শিশু মাহিনের অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান নিয়ে সবাইকে নতুন করে সতর্ক হওয়া প্রয়োজন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শীতকালে খোলা অবস্থায় সংগ্রহ করা খেঁজুরের কাঁচা রস বিভিন্নভাবে দূষিত হতে পারে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই বিশেষ করে শিশুদের কাঁচা খেঁজুরের রস পান করানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট