1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর গোবিন্দগঞ্জ–বিরামপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আরম্ভ হয়েছে। আজ (১৪ ডিসেম্বর ২০২৫) তারিখে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ বিরামপুর অংশে মহাসড়কের দুই পার্শ্বে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা,যানজট নিরসন এবং জন সাধারণের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট,স্থাপনা ও অবৈধ দখল সরিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩, দিনাজপুর),বাংলাদেশ পুলিশ এবং মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান,ভবিষ্যতেও মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,এ ধরনের অভিযান নিয়মিত হলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট