1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

৩০ অনুসারী নিয়ে জামায়াতে যোগ দিলেন সাতক্ষীরার সাবেক এমপি সালাউদ্দিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে


তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
‎সাতক্ষীরায় ৩০ জন অনুসারীকে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন জাপা দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তারা।

‎এসময় স. ম. সালাউদ্দিন বলেন, আমি আজ জামায়াতে যোগদান করেছি। দলটি কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। জামায়াত ক্ষমতায় এলে দেশ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হবে। ঘুষ বা অন্য কোনো অনিয়ম থাকবে না।

‎তবে, এসময় তিনি জাতীয় পার্টির কথা উল্লেখ না করে নিজেকে স্বতন্ত্র সাবেক এমপি হিসেবে পরিচয় দেন।

‎জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, স. ম. সালাউদ্দিন একজন যোগ্য ও সাহসী নেতা। তিনি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তার নেতৃত্ব আমাদের জন্য উদাহরণ।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি খোরশেদ আলম।

‎এ বিষয়ে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন সাংবাদিকদের জানান, স. ম. সালাউদ্দিন একসময় জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি দল থেকে পদত্যাগ করেননি, আবার বর্তমানে দলের সঙ্গেও নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট