1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা উম্মে কুসুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধঃ

দীর্ঘদিনের পরিচিত নারী মুক্তিযোদ্ধা, সাহসী সংগঠক এবং সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা উম্মে কুসুম (৭২) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত রবিবার রাতে নিজ বাড়িতে থেকে খুলনা নেয়ার পথিমধ্যে ইন্তেকাল করলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় গোপন বার্তা আদান-প্রদান, মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার সরবরাহসহ নারী নেতৃত্বে সে সময় অসামান্য ভূমিকা রাখেন উম্মে কুসুম। মুক্তিযোদ্ধাদের প্রতি তার অদম্য সাহসিকতা ও দেশপ্রেম তাকে এলাকায় ‘মুক্তিযোদ্ধা মাতা’ নামের বিশেষ মর্যাদা এনে দেয়।

দাফন কার্যক্রমে রাষ্ট্রীয় সালাম প্রদান ও গার্ড অব অনার দেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিশ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিল।

গার্ড অফ অনার শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, উম্মে কুসুম ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক, আদর্শবান ও সংগ্রামী নারী, যাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট