1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,, দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্যপ্রবাহের কারনে প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে অসহায় ও দুঃস্থ মানুষগুলো। তাদেরকে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা করতে সোমবার ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে এই শীতবস্ত্র কম্বল বিতরনের আয়োজন করা হয়। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল ও দেবহাটা সদর ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ও দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবুল হাসান, দেবহাটা জামায়াতের প্রশাসনিক কর্মকর্তা ফয়েজুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদসহ বিভিন্ন সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মিলন সাহা বলেন, এই শীতের সময়ে অসহায় শীতার্ত মানুষদের সাহায্যার্থে সমাজের বিত্তবান ও সকল শ্রেনীর মানুষদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, সরকারের পাশাপাশি আমাদের যার যার যায়গা থেকে অসহায় মানুষদের কল্যানে কাজ করা উচিত। ইউএনও এই ধরনের মানবিক কাজের জন্য রিপোর্টার্স ক্লাবের সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট