1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখল করে স্কুল প্রতিষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা। ৮ ডিসেম্বর সোমবার সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে ভুক্তভোগী আনছার আলী প্রধানসহ পরিবার সদস্যরা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে আফিরুল প্রধান।

সংবাদ সম্মেলনে বলা হয়,অভিযুক্ত জনাব নুরুন্নবী প্রধান সবুজ হলেন আনছার আলী প্রধানের জ্যাঠাতো ভাই। তিনি একজন মার্কিন প্রবাসী ও পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। সামাজিক মর্যাদা ও আর্থিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক পৈত্রিক সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ওয়ারিশরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়,নিজেদের অংশের জমি ফেরত পেতে বহুবার দাবি জানানো হলেও নুরুন্নবী প্রধান সবুজ তালবাহানা করে সময়ক্ষেপণ করেছেন। সমঝোতার মাধ্যমে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে স্বত্ব ঘোষণাসহ ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ,মামলার আদেশের পরও বিরোধীয় তফসিলভুক্ত জমিতে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্যের উদ্দেশ্যে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। উক্ত তফশিলভুক্ত জমিটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নুরপুর মৌজা, জেএল-৪২, সিএস খতিয়ান নং-১০, দাগ নং-৪০৮-এর মোট ৪৬ শতক জমি।

তাঁরা বলেন,“পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। তাই সবার কাছে সত্যটি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন।”

সংবাদ সম্মেলনে পলাশবাড়ীর সুধী সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সমস্যাটির ন্যায়সংগত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।

এ সময় অন্যান্য ওয়ারিশদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনা বেগম, দুলাল প্রধান, বেলাল প্রধান, কাদের প্রধান ও সজিব প্রধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট