1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

শিক্ষার্থীদের সনদ বাতিল ও মানবাধিকার সংকট—ড. ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কড়া চাপ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ বাংলাদেশে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের ছাত্রত্ব ও একাডেমিক সনদ বাতিলের ঘটনায় আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি তীব্র নিন্দা জানিয়েছে। কানাডাভিত্তিক সংগঠনটি ৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে অভিযোগ করেছে—কোনো আইনি প্রক্রিয়া, নোটিশ বা প্রমাণ ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ কেড়ে নেওয়া হচ্ছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। অবিলম্বে সনদ ফিরিয়ে দেওয়া, স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং একাডেমিক স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দিতে চার দফা দাবি জানানো হয়েছে।খবর আইবিএননিউজ।

এদিকে ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের মানবাধিকার ডেস্কের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। সংখ্যালঘু নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা, সাংবাদিক দমন এবং রাজনৈতিক কর্মীদের আটক—এসব বিষয়ে হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের প্রতিনিধিরা বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। জাতিসংঘের সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টের বিরোধিতায় একটি ‘খণ্ডনলিপি’ও পেশ করা হয়।

ইইউ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক মহলের জোরালো চাপের মুখে শিক্ষার্থী অধিকার ও মানবাধিকার সংকট এখন অন্তর্বর্তী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট