1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

নওগাঁর আত্রাই উপজেলায় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অনিক মোল্লা (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

আত্রাই উপজেলায় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অনিক মোল্লা (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধমহাদীঘি গ্রাম। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।

পরিবার জানায়, দু’দিন আগে খালি পেটে কাঁচা খেজুরের রস পান করার পরই অসুস্থ হয়ে পড়ে অনিক। বিকেল থেকেই শুরু হয় প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা ও তীব্র পেটব্যথা। স্থানীয় চিকিৎসকের চিকিৎসায়ও অবস্থার উন্নতি হয়নি। বরং ঘণ্টায় ঘণ্টায় অবনতি হতে থাকে তার শরীরের।

বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে পরিবার দ্রুত তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অনিক। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে—কাঁচা খেজুর রস পান করার মাধ্যমেই সে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিল।

অনিকের মৃত্যুতে মহাদীঘি নামাপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, প্রতিবেশী, স্বজন—সবাই যেন বিশ্বাসই করতে পারছেন না, হাসিমুখের সেই কিশোর নেই আর এই পৃথিবীতে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট