1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ায় ঘন্টায় ৫০টন খাদ্যে উৎপাদন সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলো সেভেন স্টার ফিস ফিড মিল

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

 

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ঘন্টায় ৫০ মেট্রিক টন খাদ্যে উৎপাদন সক্ষমতা নিয়ে কলারোয়ায় প্রথম বারের মতো যাত্রা শুরু করল সেভেন স্টার ফিস ফিড মিল। মিলের প্রোপাইটার ইমাদুল হক জানান-অত্যাধুনিক এ কারখানায় মাছের খাদ্য উৎপাদিত হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। নারী-পুরুষ মিলিয়ে কাজের সুযোগ পেয়েছেন প্রায় অর্ধশতাধিক পরিবার । ৫০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ফিস ফিডমিলের প্রয়োজনীয় মেশিনারিজ ও প্রযুক্তি বিদেশ থেকে আনা হয়েছে। এখানে মাছ, মুরগি ও গরুর জন্য আলাদা আলাদা পুষ্টিগুণসমৃদ্ধ খাদ্য উৎপাদন করাও সম্ভব। কিন্তু প্রাথমিক পর্যায়ে মাছের খাদ্যে উৎপাদন শুরু হয়েছে। এদিকে সেভেন স্টার ফিস ফিড মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন-খাবার তৈরির কাঁচামাল প্রথমে ‘র’ মেটারিয়াল হাউজে ঢালা হয়। এরপর সেগুলো বিন হয়ে চলে যায় চেম্বার স্কেলে। খাবারে কী পরিমাণ ভুট্টা, সয়ামিলসহ অন্যান্য উপাদান দিতে হবে তা নির্ধারণ করে চেম্বার স্কেল। এরপর উপাদানগুলো গুঁড়ো করে হ্যামার মেশিন। পরবর্তীতে মিক্সার মেশিন, প্লেট বুকিং ও কুলিং হয়ে প্যাকেটজাত হয় দানাদার খাদ্য। আর এসব কর্মযজ্ঞ হয় হাতের কোন স্পর্শ ছাড়াই। এই মিলে আপনারা কাচামাল নিয়ে এসে পছন্দের মতো খাদ্যো বানিয়ে নিতে পারবেন মাত্র ২টাকা ৫০পয়সা কেজিতে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের গনপতিপুর চৌরাস্তা মোড়ে সেভেন স্টার ফিস ফিড মিলের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিল পরিচালনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মিলের প্রোপাইটার ইমাদুল হক, ম্যানেজার গোলাম হোসেন, ৯ নং হেলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক আমানুল হক আমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুল, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কবিরুল ইসলাম কবির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট