1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোড়েলগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগোপযোগী নিয়োগবিধি–২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে মোড়েলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠপর্যায়ের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে অফিস প্রাঙ্গণ স্লোগানে মুখরিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন তাপস, জুয়েল, সাজনি ও নাজমা আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২৬ বছর ধরে তারা বৈষম্যের শিকার হয়ে পদোন্নতি, গ্রেড উন্নয়ন, শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি এবং অন্যান্য চাকরিগত সুবিধা থেকে বঞ্চিত। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কার্যক্রমে মাঠকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের দাবি আজও বাস্তবায়ন হয়নি।

তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নের অগ্রগতি না হলে ডিসেম্বরের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জনের ঘোষণা দেন। একইসঙ্গে বদলিকৃত দুই সহকর্মী—নাসির ও আরাফাত—কে দ্রুত কর্মস্থলে ফেরত না দিলে এবং আন্দোলনরত কারও বিরুদ্ধে শোকজ বা বদলিসহ হয়রানিমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট