1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় ধর্ষণ মামলার পলাতক আসামী ফারুক গ্রেফতার!!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ
সিপিএসসি র‌্যাব-১২, এর অভিযানে বগুড়ার নামাজগড় ১নং রেলগেট এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী প্রতারক মোঃ ফারুক হোসেন (৪৫) গ্রেফতার।

গত ১০ নভেম্বর ২০২৩ ইং তারিখ মোঃ ফারুক হোসেন (৪৫), পিতাঃ মৃত ওয়াজেদ আলী, সাং-সরলপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া ভিকটিমের সাথে রেজিঃ কাবিননামা মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ভিকটিমের স্বামী প্রায়ই যৌতুক জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে ভিকটিম ব্র্যাক ব্যাংক থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ঋণ করে তার স্বামীর একাউন্টে জমা প্রদান করে। ভিকটিমের স্বামী লোনের কিস্তি পরিশোধ করবে বলে মৌখিক অঙ্গীকার করেন।

পরবর্তীতে ভিকটিম লোনের টাকার কিস্তি পরিশোধ করার কথা বললে ভিকটিমের স্বামী জানায় যে, তোমাকে আমি গত ৩ এপ্রিল ২০২৪ ইং তারিখে তালাক প্রদান করেছি কিন্তু তাহা গোপন রেখে তোমার কাছ থেকে কৌশলে ঋণ নিয়ে নিয়েছি এবং তোমাকে তালাকের বিষয় গোপন রেখে স্বামী হিসেবে শারীরিক সম্পর্ক স্থাপন করছি। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করেন।

সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ আসামীˊকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামী বগুড়া জেলার সদর থানাধীন নামাজগড় ১নং রেলগেট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত মঙ্গলবার রাতে  সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক বগুড়া শহরের নামাজগড় ১নং রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহার নামীয় ১ নং পলাতক আসামী মোঃ ফারুক হোসেন (৪৫), পিতাঃ মৃত ওয়াজেদ আলী, সাং-সরলপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে ২ টি বাটন মোবাইল, ২ টি সিম ও নগদ ১,২৫০/- টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট