1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।। অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন এবং সড়ক আইন অমান্যের বিরুদ্ধে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ ডিসেম্বর) পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কৈশোবপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

অভিযানকালে অবৈধভাবে নদী ও আবাদি জমি ক্ষতিগ্রস্ত করে বসানো ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

এসময় পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন—
“জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও সড়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পলাশবাড়ীর বিভিন্ন নদীখাত ও কৃষিজমি থেকে একটি অসাধু চক্র অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে। উপজেলা প্রশাসনের এ কঠোর পদক্ষেপের ফলে বালু–মাটি খেকো চক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট