
কলারোয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উপকারভোগী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন উপকরণ বিতরণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। এ সময় ৭০জন কৃষকের মাঝে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।