1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা যুবদল নেতকে পরিকল্পিত ভাবে হত্যা প্রচেষ্টার অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জামালউদ্দিন টুটুলকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগে মানববন্ধন কর্মসুচি পালন করেছে যুবদল নেতা টুটুলের পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় কলারোয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা এঘটনায় পুলিশের বিশেষ অভিযানে আটক গাড়িটির মালিক ও চালক হুমায়ন কবির শিমুলকে (কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক) রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য উৎঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, পৌর বিএনপি নেতা আখলাকুর রহমান, যুবদল নেতা টুটুলের পিতা শফিউল্লাহ মন্ট প্রমুখ।
পরে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জামালউদ্দিন টুটুলের পিতা কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এসময় কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।
প্রসংগত ; গত শুক্রবার দিবাগত গভীর রাত পৌনে ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দীন টুটুল। এ সময় ছিটকে পড়ে টুটুল গুরুতর হন। তার মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রাস্তায় রক্ত ভেসে যায়। তবুও বেপরোয়াগতিতে ড্রাইভার প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে চলে যায়। পরে স্থানীয়রা টুটুলকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির এই গাড়িটি চালাচ্ছিলেন কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক শিমুল, গাড়িটি ও তার। ছবি আছে,,,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট