1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় প্রেম করে বিয়ে, অতঃপর স্ত্রী হ’ত্যা ,স্বামী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

বগুড়া সংবাদ :  বগুড়া শহরের কইপাড়ায় নববধূ আফিয়া আকতার শম্পা (১৯)কে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, যৌতুকের জন্য নির্যাতনের পর তার স্বামী রিয়াজুল জান্নাতই তাকে হত্যা করেছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শম্পার বাড়ি কাহালু উপজেলার মুরইল পোড়ামারা গ্রামে। তিনি আনোয়ারুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, প্রেমের সম্পর্ক থেকে মাসখানেক আগে শম্পা পালিয়ে গিয়ে রিয়াজুলকে বিয়ে করেন। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি ভাড়া বাসায় থাকছিলেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামীর যৌতুকের চাপ শুরু হয়। রিয়াজুল শম্পার বাবার কাছে ৬ লাখ টাকা ও একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল দাবি করেন। শম্পা তাতে রাজি না হওয়ায় শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।

স্বজনদের অভিযোগ, ধারাবাহিক নির্যাতনের এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় রিয়াজুল শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।

শম্পার এক চাচা জানান, মৃত্যুর ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন করে বলেছিলেন— “বাবা, আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে বাঁচাও।” এ ফোনকল পাওয়ার পর স্বজনরা কইপাড়ার ভাড়া বাসায় গিয়ে দেখেন শম্পার নিথর দেহ পড়ে আছে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে জানালার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শম্পাকে দেখতে পান।

এসময় ক্ষুব্ধ এলাকাবাসী রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শম্পার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট