1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালক্ষেপণে ক্ষুব্ধ জামিউল ইসলামের অস্বাভাবিক মৃত্যু আদমদীঘিতে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিলেন ২১ বছরের যুবক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার 

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিয়ে করার আবদার নিয়ে বাবা-মায়ের কালক্ষেপণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জামিউল ইসলাম (২১) নামের এক যুবক। গতকাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার দেলুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

জামিউল ইসলাম তাঁর বাবা মনসুর আলী মিঠুর কাছে দ্রুত বিয়ের আয়োজনের আবদার করেন। তাঁর বাবা-মা আরও তিন-চার মাস সময় নিতে চাওয়ায় তিনি অভিমান করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত বিয়ে না দেওয়ায় জামিউল শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির মাটির দ্বিতল ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হলে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট