1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তরুন উদ্যােক্তাদের আগ্রহ বাড়ছে প্রথম বছরেই বারোমাসি কুল চাষে বাজিমাত কলারোয়ার মাওলানা আয়ুব হোসাইন

কলারোয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

জুলফিকার আলী কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ায় নার্সারী মালিক মাওলানা আইয়ুব হোসাইন বারোমাসি কুল চাষ করে প্রথম বছরেই ব্যাপক সফলতার মুখ দেখছেন। পরীক্ষামূলকভাবে ২বিঘা জমিতে এই চাষ শুরু করেই তিনি দেখিয়েছেন কীভাবে কম খরচে সফলতা অর্জন করা যায়। মাওলানা আইয়ুব হোসাইন জানান, বছরের শুরুতে তিনি ২৮০টি বারোমাসি কুল গাছের কলম রোপণ করেন। নিজের জমিতে কলম রোপন করতে ১লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে এই কুল বাজারে কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বছরে তিনবার ফল দেবে এই গাছগুলো। তিনি আশা করছেন, প্রথম বছরেই ৬লাখ টাকার কুল বিক্রি করতে পারবেন। ২লাখ টাকার কুল বিক্রয় হয়েছে। আরো ৪লাখ টাকার কুল বিক্রয় হবে বলে তিনি আশাবাদী। এই অসময়ে সুস্বাদু কুল পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি কুলের চাহিদা দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেক তরুণ উদ্যোক্তাও। প্রতিদিনই কেউ না তার কুল বাগান দেখতে আসছেন। কুল বাগান দেখতে এসে দেখে অভিভূত হয়েছেন কলারোয়ার যুবক আলম হোসেন। তিনি বলেন, অসময়ে এত সুন্দর কুল দেখে তিনি অবাক। কুল খেতে মিষ্টি ও টক। স্বাদে অতুলনীয়। কলারোয়ার রঘুনাথপুর এর মেসার্স হাইব্রীড নার্সারী এন্ড ফ্রুটের প্রোপ্রাইটর মাওলানা আইয়ুব হোসাইন বলেন-তিনি প্রথমে কলারোয়ায় হাইব্রীড জাতের বাউ কুল, থাই আপেল কুল, হাইব্রীড টক মিষ্টি কুল, বল সুন্দরীসহ বিভিন্ন প্রজাতীর কুল চাষ শুরু করেন। তার কাছ থেকে এলাকার চাষীরা কলম ও চারা নিয়ে এখন কলারোয়া উপজেলা জুড়ে চাষ শুরু হয়েছে। চাষীরা ব্যাপক ভাবে লাভবান হচ্ছে। ঝুকছে কুল চাষে। বর্তমানে তিনি বারোমাসি কুল চাষ করেছেন। সাথে কলম ও চারা বিক্রয় শুরু করছেন। এছাড়াও তার নার্সারীতে কুল, আম, ফলজ বৃক্ষের কলমও বিক্রয় করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম বলেন, কলারোয়ার মাটি খুবই উর্বর, যেন সোনার চেয়ে খাটি। বারোমাসি কুল চাষ এখানকার সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট