1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৈষম্য দূর করে ৮ বিভাগে ধাপে ধাপে পরিচ্ছন্ন নির্বাচন চাই: রংপুরে; চেয়ারম্যান বাংলাদেশ কংগ্রেস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

দেশের বৈষম্য দূর করে আটটি বিভাগে ধাপে ধাপে পরিচ্ছন্ন নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো নিজেদের পরিচ্ছন্ন না করলে দেশের মঙ্গল সম্ভব নয়। প্রতিহিংসার রাজনীতি জনমানুষ কখনোই সমর্থন করে না। জনগণই ক্ষমতার মূল চালিকাশক্তি—তাদের আস্থায় ফেরাটা জরুরি।”

শনিবার সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। “সুস্থ ধারার রাজনীতি”—এই মূলনীতিতে আয়োজিত কাউন্সিলে তিনি আরও বলেন, “দেয়ালে বড় পোস্টার টাঙিয়ে বা রাতের অন্ধকারে ভোট বাস্তবায়ন হবে না। লিফলেট বিতরণ করে জনগণের দোরগোড়ায় যেতে হবে—এমন নির্দেশনা নির্বাচন কমিশনেরই। এবার জাতীয় নির্বাচনে কিছু সংশোধন আনা হলেও কংগ্রেসের দেওয়া ১০ দফা এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত তা বাস্তবায়ন করা হলে জনগণ আবার মূলধারার রাজনীতিতে আস্থা ফিরে পাবে।”

কাজী রেজাউল হোসেন আরও জানান, কংগ্রেসের লিফলেটভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির সূচনা হয়েছিল রংপুর থেকেই। আবারো রংপুর জেলা কমিটির কাউন্সিল দিয়ে তৃণমূলের এই ধারাবাহিকতা শুরু হলো। “আগামী জাতীয় নির্বাচনে কংগ্রেস দেশের প্রতিটি আসনে প্রার্থী দেবে”— বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিচ্ছন্ন নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। নইলে কংগ্রেস নির্বাচন বহিষ্কার করতে বাধ্য হবে।”

কাউন্সিলে সভাপতিত্ব করেন কংগ্রেস মহানগর শাখার আহ্বায়ক মো. আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন কংগ্রেস মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ দেলাব্বর হোসেন প্রমুখ।

পরে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দীপক কুমার বর্মন নবগঠিত রংপুর জেলা কমিটির ৪৫ সদস্যের তালিকা ঘোষণা করেন। নির্বাচিত সভাপতি হন সিরাজুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।

অনুষ্ঠানে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক শ্যামলী রায়সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট