1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা জামায়াতের ৭ ঘন্টা ব্যাপী ৮ কিলোমিটার লম্বা মটরসাইকেল শোভাযাত্রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী
সাতক্ষীরায় সাত ঘন্টা ব্যাপী আট কিলোমিটার লম্বা জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা-২ (দর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে বিশাল মোটরসাইকেল র‌্যালি বের হয়। সকাল ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে বিকেল চার টায় শেষ হয়। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। র‌্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ।
মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের লক্ষ সাতক্ষীরাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’
তিনি আরো বলেন, ‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত জনগণে সেবক হয়ে কাজ করবো।
র‌্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবির সভাপতি আর মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা যায়। সদর জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান বলেন, ‘আজকের শোডাউন প্রমাণ করেছে সাতক্ষীরার মানুষ মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট