1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর অংশে বৃহৎ পরিসরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ উদ্যোগে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশে বহু বছর ধরে দখল করে গড়ে ওঠা শতাধিক দোকান, টিনশেড ও বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। মাঠে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ, মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার আল আমিন ফুডফেয়ার এলাকা থেকে কয়েক কিলোমিটারজুড়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে টানা ভাঙার কাজ চলতে থাকে। এতে দীর্ঘদিন দখল হয়ে থাকা সড়ক সীমানা দখলমুক্ত হয়।

মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, ফুটপাত দখল, কাঠামো নির্মাণ ও যানবাহনের বিশৃঙ্খলার কারণে দীর্ঘদিন ধরে জনভোগান্তি বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে চলমান ছয় লেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এসব স্থাপনা বড় বাধা হয়ে দাঁড়ায়। উন্নয়নকাজের স্বার্থেই এ অভিযান প্রয়োজন হয়ে পড়ে বলে জানিয়েছে সওজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, “মহাসড়ক দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। দ্রুত উন্নয়ন কাজ এগিয়ে নিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, ভূমি অধিগ্রহণের আওতায় থাকা দোকানপাট ও ঘরবাড়িগুলোকেও শিগগিরই উচ্ছেদ করা হবে। নোটিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিপূরণ প্রক্রিয়া চলছে।

অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই স্থানে নিয়মিত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল; উচ্ছেদের ফলে স্বস্তি ফিরবে। তবে উচ্ছেদ হওয়া দোকানদাররা পুনর্বাসনের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ করায় তারা সমস্যায় পড়েছেন।

মাধবপুর থানার ওসি সহিদ উল্যাহ বলেন, “মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখলদারি বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট