1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিহাতীতে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকার
টাঙ্গাইলের কালিহাতী থেকে, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য বর্ধিত সভা। দূর্গাপুর পটল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশ ঘিরে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান সব মিলিয়ে পুরো এলাকা যেন রূপ নেয় উৎসবের মেলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জননেতা বেনজীর আহমেদ টিটো। তার আবেগময় বক্তব্যে তিনি বলেন, বিএনপি শুধুই একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মানুষের আশা, বিশ্বাস ও অধিকারের প্রতীক। কালিহাতী আমার প্রাণ এখানকার মানুষই আমার শক্তি, আমার প্রেরণা। তিনি আরও বলেন, যত বাধাই আসুক, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থেকে বিএনপি পিছিয়ে যাবে না। তৃণমূল কর্মীরাই আমাদের সত্যিকারের শক্তি আপনারাই ভবিষ্যৎ, আপনারাই পরিবর্তনের অগ্রদূত।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা কৃষকদলের আহবায়ক শফিউর রহমান খান শাফী, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক সামাদ আজাদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন দেশ আজ রাজনৈতিক অস্থিরতার ঘূর্ণিতে মানুষের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বর্ধিত সভা শুধু একটি আয়োজন নয় আসন্ন রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতি এবং তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট