1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

গত তিন নভেম্বর সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলেট (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর-২ আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন খুলনা বিভাগের একমাত্র নারী প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। তিনি গুম হত্যার শিকার বিএনপি নেতা শহীদ নাজমুল ইসলামের সহধর্মিণী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি এবং ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবিরা নাজমুল সহ এই আসনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন অন্তত পাঁচ জন বিএনপি নেতা। প্রাথমিক ভাবে মনোনয়ন ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একাধিক বার বৈঠক করে ধানের শীষের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা।
অথচ গত তিন নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে বুড়োআঙুল দেখিয়ে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন মনোনয়ন বঞ্চিত কয়েকজন বিএনপি নেতা ও তাদের অনুসারীরা।
চুড়ান্ত ভাবে মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম না করার নির্দেশনায় দিচ্ছেন তারা। প্রার্থিতা পরিবর্তনের অযৌক্তিক দাবি জানিয়ে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিভিন্ন সময়ে সভা-সমাবেশ ও শোডাউন দিতে দেখা গেছে এসকল বিএনপি নেতাদের।
এদিকে বিএনপির বিপক্ষে শক্তিশালী অবস্থানে থাকা জামায়াত ইসলাম কয়েক মাস আগেই প্রার্থী ঘোষণা করে পুরোদমে নির্বাচনী কার্যক্রম শুরু করে মাঠ চষে বেড়াচ্ছেন। তাই এমন বিব্রতকর পরিস্থিতির কারণে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়ার অজুহাতে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী দুই উপজেলার কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের এমন আচরণের জন্য জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন দলের তৃণমূল কর্মীসমর্থকরা।
এমন পরিস্থিতি বিরাজমান থাকলে যে কোন সময় সহিংস্র ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট