1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

কলারোয়া ব্যুরো

সাতক্ষীরার কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন – সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্যকে তুলে ধরতে হলে সাংবাদিককে হতে হবে ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও নীতিবান। সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকদের হাতে শক্তিশালী কলমের পাশাপাশি দরকার প্রশিক্ষণ ও সচেতনতা। শিক্ষার্থীদের এই পেশার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে সৎ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, কলারোয়া প্রতিদিন যদি ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অটল থাকে, তবে খুব দ্রুতই এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মোজাফফর হোসেন পলাশ, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, স্টার নিউজ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, আরটিভি (অনলাইন) এর প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, কলারোয়া প্রতিদিনের সাংবাদিক, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি রাশেদুল হাসান কামরুল, পত্রিকা পরিবেশক মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব, দৈনিক নতুন সূর্যের ব্যবস্থাপনার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রধান বার্তা সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন, কলারোয়া প্রতিদিন এর কোন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পত্রিকাটির মূল স্লোগান – “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন – দৈনিক কলারোয়া প্রতিদিন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন নিউজ পোর্টাল মানুষের তথ্য জানার অন্যতম প্রধান মাধ্যম। কলারোয়া প্রতিদিন সত্য, নির্ভুল ও জনগণের কল্যাণে সংবাদ পরিবেশন করে, অল্প সময়েই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
কলারোয়া প্রতিদিন এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী বলেন, আমরা বিশ্বাস করি সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কলারোয়া প্রতিদিন হবে সেই হাতিয়ার, যা সত্য প্রকাশে কখনো আপোষ করবে না।

সাংবাদিক, তরুণ ও সচেতন নাগরিকদের মিলনমেলায় প্রাণবন্ত এই উদ্বোধন অনুষ্ঠানটি কলারোয়ায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট