1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক এর ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

 আহসান হাবীব নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালী সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক এর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে সংস্থাটি।

৮ নভেম্বর ( শনিবার) বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে সৈকত সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোনায়েম খানের সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সার্বিক তত্ত্বাবধানে স্বরণ সভায় বক্তব্য প্রদান করেন, সংস্থার উপ-পরিচালক সামসুল হক, সৈকত সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুজ্জামান নিজাম, উপজেলা সিপিপির টিম লিডার আব্দুর রব, সংস্থার উপদেষ্টা সদস্য গোলাম মাওলা, সংস্থার সাবেক সমন্বয়ক মোঃ মহিবুল্লাহ,
সাংবাদিক হানিফ মাহমুদ, পুলিশের এস আই নুর নবী, চরবাটা মডেল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা খোবায়ের আহমেদ, সংস্থার আঞ্চলিক পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ।

এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

স্মরণ সভায় বক্তারা বলেন, রেডক্রিসেন্টের সহায়তার মাধ্যমে এলাকার মানুষকে সংগঠিত করে খাদ্য, বস্ত্র ও আশ্রয়হীন মানুষকে তিনি সহায়তা প্রদান করেছেন। ১৯৭০ এর উপকূলীয় দূর্যোগে মৃত সন্তানের দাফনের ব্যবস্থা না করেই ছুটে গেছেন উপকূলীয় দূর্যোগ বিপদগ্রস্থ মানুষদের উদ্ধার করতে, তাদের লাশের দাফন কাজ সম্পন্ন করতে।

সুদীর্ঘ ১৫ বছর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণীঝড় প্রস্ততি কর্মসূচি’র (সিপিপি) তৎকালীন নোয়াখালী সদর থানা টিম লীডার হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।’

ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক দল তাঁর নেতৃত্বেই গঠিত হয়েছে বলেও জানান তারা।

ঘূর্ণীঝড় ব্যবস্থাপনায় সিপিপি কর্মসুচির সকল স্তরে একজন দক্ষ স্বেচ্ছাসেবী নেতা হিসাবে তিনি সুনাম ও সুখ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, মরহুম ফজলুর হক নোয়াখালীর চরবাটা খাসের হাট হাই স্কুল পরিচালনা কমিটি, খাসের হাট জামে মসজিদ পরিচালনা কমিটি, খাসের হাট বাজার কমিটির সভাপতি, সৈকত ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠান সমূহ ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক হিসেবে এলাকার মুক্তিযোদ্ধা ইউনিট ও জনগণকে সংগঠিতকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখেন।

তিনি তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে গণশিক্ষা, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন উদ্বুদ্ধকরন ও স্যানিটারি লেট্রিন স্থাপন, বসতবাড়ি ও রাস্তায় সামাজিক বনায়ন, দুর্যোগ সচেতনতা সৃষ্টি, দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন ও খাস ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ায় ভূমিহীনদের সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছেন।

কঠোর পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কর্মরত স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ নিয়ে সংস্থাকে একটি কার্যকর ও উন্নয়নমূখী সংগঠনে পরিণত করার প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন বলে জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট