1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ।মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরশাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাজার পৌরপার্ক থেকে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যানারে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি কাপুড়িয়া পট্টি চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এসময়
র‌্যালি ও পথসভাকে ঘিরে শহরে উপস্থিত বিএনপি নেতা কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম ভিসি।
তিনি বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের দিন। এদিন সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছিল।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির,জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বর্তমান সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট