1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা হাসপাতালে ২নার্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও রোগীর স্বজনের সাথে দূর্ব্যবহারের অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি।।  যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত দুইজন নার্স এর বিরুদ্ধে রোগীর চিকিৎসা প্রক্রিয়ায় দায়িত্ব অবহেলা ও স্বজনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই নার্স হলেন জাহানারা খাতুন অপরজন নাজনীন আক্তার।

ঘটনার বিবরণে জানা যায়, ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মৃত আব্দুল মোমিন এর স্ত্রী  ফাতেমা বেগম শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবার (৪অক্টোবর) বিকাল ৫টার দিকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কর্তব্যরত ডাক্তার তাকে কিছু প্যাথলজিকাল টেস্ট দেন। হাসপাতালের প্যাথলজি বন্ধ থাকায় রোগীর স্বজনরা বাইরে থেকে টেস্ট করাবার উদ্দেশ্যে দায়িত্বরত নার্স নাজনীন আক্তারকে রোগীর শরীর থেকে রক্ত টেনে দিতে অনুরোধ করেন। দেড় ঘন্টা ধরে অনুরোধ করলেও নাজনীন আক্তার রক্ত টেনে না দিলে রোগীর কন্যা সাহায্য চেয়ে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুকে ফোন দেন। সাংবাদিক আশরাফুজ্জামান বাবু তখন দায়িত্বরত নার্সকে ফোনটা দিতে বলেন কথা বলার জন্য। কিন্তু নার্স জাহানারা বেগম অত্যান্ত রাগান্বিতপূর্ন আচরণ করেন এবং বলেন যে “আমি উনাকে চিনিনা, উনার সাথে কিসের জন্য কথা বলবো?” রোগীর লোকের শত অনুরোধেও তিনি কথা বলেননি এবং রক্তও টেনে দেননি।

সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বলেন, “উনার এই আচরণে আমি বিস্মিত হয়েছি। একজন সেবাদাত্রী নার্স এর সাথে কথা বলতে গেলে তার সাথে পরিচিত কেন হতে হবে? এধরণের অশোভন ব্যবহারে ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুধু আমার সাথেই নয়, বরং হাসপাতালে ভর্তি সাধারণ রোগী ও স্বজনদের সাথে এর চেয়েও বেশি দুর্ব্যবহারের ঘটনা ঘটে থাকে। এতে চিকিৎসা সেবার মান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণের আস্থা নষ্ট হচ্ছে”। এ ঘটনায় তিনি অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ ও তাদের স্বজনদের সাথে ভদ্র মানবিক ও সহযোগিতামূলক আচরণ নিশ্চিত করার জন্য হাসপাতাল পরিচালকের কাছে জোর দাবি জানিয়েছেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ বলেন, হাসপাতালে দায়িত্বরত কারোরই এ ধরনের আচরণ কাম্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানাকে ঘটনার বিষয় অবহিত করলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি তো যশোরে আছি। এখান থেকে আমি কি করব? আপনি ইমারজেন্সিতে কথা বলুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট