1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন

মোরেলগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
  • মো. ফিরোজ আহমেদ।
    মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ তালুকদার ওরফে কালু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের নির্দেশে এসআই কৃষ্ণপদ সরকার ও এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিয়াজের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে নিজ বাড়ির সামনে থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রিয়াজ তালুকদার ওই এলাকার মো. আউয়াল তালুকদারের ছেলে। এর আগেও তার নামে একাধিক মাদক ও মারামারির মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বহরবুনিয়া ইউনিয়নের দুর্বল যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নিজ দোকানে বসে মাদকদ্রব্য বিক্রি করতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রিয়াজ তালুকদার ছাড়াও তার পরিবারের আরও কয়েকজন সদস্য এ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, আটক রিয়াজ তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে প্রস্তুতি শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট