1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিন ফেন্সিডিল ব্যবসায়ীর ৫ বছর করে কারাদন্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় ৩ ফেন্সিডিল ব্যবসায়ীর প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল নং-৯ এর বিচারক ৫ম অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমান এই মামলার রায় দেন।

দন্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলো, দিনাজপুর সদর উপজেলার ডুগডুগি মোল্লা পাড়ার মাহফুজার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ধুলু (৩৮), হাকিমপুর উপজেলার বাসুদেবপুরের জারমান আলী মালিতার ছেলে এনাতাজুল মালিথা (৪১), শিবগঞ্জের গড় মহাস্থান, বর্তমানে বগুড়া সদর উপজেলার পলাশবাড়ী উত্তর পাড়ার শাহজাহানের ছেলে রবিউল ইসলাম (৪০)।

মামলা সূত্রে জানাগেছে, বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির তৎকালীন পুলিশের এসআই এমরানুল কবীর গোপন সুত্রে সংবাদ পেয়ে গত ২০১২ সালের ৯ অক্টোবর রাত পৌনে ১২ টায় অভিযান চালিয়ে শহরের নিশিন্দরা ট্যাংক ব্রীজের নিকট যাত্রীবাহী বাস (লালমনিরহাট-ব-০৫-০০০৪) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত আসামী আবু বক্কর সিদ্দিক ধুলু ও রবিউল ইসালামকে আটক করে, তাদের দেখানো মতে বাসের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় আটক আসামীরা এনতাজুল মালিথার নাম বলে। এব্যাপারে পুলিশের এসআই এমরানুল কবীর আসামিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট