1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী অন্দোলনের সংবাদ সম্মেলন আমতলী উপজেলা ইসলামী আন্দোলন থেকে তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগ দেওয়ার তথ্য সঠিক নয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগদান শিরোনামে শনিবার রাতে ফেসবুকে একটি ভিডিও প্রচারের পর ইসলামী আন্দোলন এক সংবাদ সম্মেলন করে দলের তিন’শ নেতা কর্মীর বিএনপিতে যোগদানের তথ্য সঠিক নয় বলে দাবী করেন। রবিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা সদর রোডের ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী করেন দলটি।

শনিবার রাতে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে ইসলামী আন্দোলন আমতলী সদর ইউনিয়নের সাবেক ও আট নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তিন’শ নেতা কমর্ীর বিএনপিতে যোগদান শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পরে এবং কিছু অনলাইন পোর্টালেও এসংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এঘটনাকে মিথ্যা দাবী করে আমতলী উপজেলা ইসলামী আন্দোল রবিবার সকাল ১১ টায় তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী । তিনি বলেন, বিএনপিতে যোগ দেওয়া নাসির উদ্দিন হাওলাদারকে গত ৫ অক্টোবর দল থেকে বহিস্কার করা হয়েছে। সে আমাদেও কেই না। তাছাড়া ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের তিন’শ নেতা কর্মী বিএনপিতে যোগ দেয়নি। এটা সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট প্রচার। বহিস্কৃত নাসির উদ্দিন হাওলাদারের সাথে ৩-৪ জন আমাদের কর্মী থাকতে পারে। বাকীরা সবাই নিষিদ্ধ আওয়ামীলীগ ও বিএনপির লোকজন। তাদের মাথায় ৫ কল্লির টুপি পরিয়ে অনুষ্ঠানে আনা হয়েছে।
ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সম্পাদক গাজী মো. বায়েজিদ বিএনপির এরকম কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তায়নের জন্য আমরা কাজ করছি। এখানে মিথ্যাচারের কোন সুযোগ নেই। এজন্য তিনি হিংসার রাজনীতি পরিহার করে রাজনৈতিক অঙ্গনকে মুক্ত রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. ইউসুব মাতুব্বর, কর্যনির্বাহী সদস্য মো. শাহ আলম মৃধা, উপজেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মো. কামাল হোসেন বয়াতী, সম্পাদক মাওলানা মীর মো. সোলায়মান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ খালেদ মো. সাইফুল্লাহ ও ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট