1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিসম্যামা চৌধুরীপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাতনামা ৭-৮ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে এক পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মো. জিতু মিয়া (৬৫), পিতা—মৃত আব্দুল করিম, থানায় লিখিত অভিযোগে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত তাঁর ঘরে প্রবেশ করে। হাতে দা ও ছুরি থাকা ডাকাতরা পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে।

জিতু মিয়ার দুই পুত্রবধূ ও স্ত্রীকে মারধর করে তাদের পরনে থাকা তিন জোড়া স্বর্ণের দুল এবং তিনটি গলার চেইন—মোট প্রায় চার ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে আলমারির চাবি নিয়ে ড্রয়ার খুলে সেখানে থাকা নগদ ৪ লাখ টাকা এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী জিতু মিয়া জানান, তিনি থানায় অভিযোগ দাখিল করেছেন কিন্তু ডাকাতদের পক্ষ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট