1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা।। থানায় অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে গুরুত্বর জখম অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে-শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে। আহত গৃহবধু প্রবাসীর স্ত্রী নুরুন নাহার (৩৬) জানান-তার বাসা বাড়ীর দ্বিতল ভবনের কাজ চলছে। ছাদে পানি দেওয়ায় হয়। ঐ পানি ছাদের পাইপ দিয়ে নিচে চলে আসে। এতে তার বড় ভাসুর আনারুল ইসলামের ঘরে পাশে ও প্রবাসীর সীমানায় ওই পানি এসে পড়ে। পরে উভয় পক্ষের কোন ক্ষয়ক্ষতি না হয় সে দিকে বিবেচনা করে পানি নিষ্কাশনের জন্য প্রবাসীর স্ত্রী নুরুন নাহার তার সীমানায় একটি গর্ত খোড়ার কাজ শুরু। এসময় আনারুল ইসলাম ও তার স্ত্রী ছকিনা খাতুন এসে গর্ত খোড়া নিয়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীকে একা পেয়ে আনারুল ইসলাম, ছকিনা খাতুন, শাওন, মাসুদ, শাহানারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসে তাদের এলোপাতাড়ী হামলায় প্রবাসীর স্ত্রী নুরুন নাহারের মাথা ফেটে গুরুত্ব জখম প্রাপ্ত হয়। এসময় তারা প্রবাসীর কাছে থাকা হাতের ও গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়। প্রতিপক্ষরা এসময় ফরহাদ হোসেন নামের এক শিশুকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী জানতে পেরে ঘটনা স্থানে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় ন্যায় বিচারের দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট