1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিজিবির অভিযানে চোরাচালান পণ্যসহ আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্যসহ আটক এক জন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)
সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

এছাড়া তলুইগাছা বিওপির আভিযানিক দল চারাবাড়ি থেকে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারি মো. শহিদুল ইসলামকে (৩৫) আটক করে। শহিদুল সাতক্ষীরা সদরের দক্ষিণ তলুইগাছার মো. হাফিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া ও লক্ষিদাড়ী থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি, কুশখালি বিওপির আভিযানিক দল শশ্বানঘাট থেকে বোরকা জব্দ করে।

এছাড়া তলুইগাছা বিওপির পৃথক আভিযানিক দল চারাবাড়ি থেকে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ওই চোরাকারবারিকে আটক করে। উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় থেকে ভারতীয় মদ জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন গেড়াখালি থেকে শাড়ি এবং মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলাবাড়ি ও শশ্বানঘাট থেকে ওষুধ ও শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৯ লাখ ৩৪ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট