1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরের বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় একটি অটোরিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—একটি ডেকোরেটার্স দোকান, একটি অটোরিকশা গ্যারেজ এবং একটি মুরগির দোকান।
ক্ষতিগ্রস্তরা হলেন—

মাসুক মিয়া, ডেকোরেটার্স দোকান; আনুমানিক ক্ষতি প্রায় ১০ লাখ টাকা।

সুমন মিয়া, অটোরিকশা গ্যারেজ; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা।

নুরুল আলম, মুরগির দোকান; ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি বিপুল। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের কার্যকর সহায়তা জরুরি।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট