1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সমরেশ রায় কোলকাতা সংবাদদাতা 

১৫ ই অক্টোবর বুধবার, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। নাম লাল্টু দাস। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসী বাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়, আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ , তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন, যে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে বিষয়টি জানান।

গুরুতর আহত অবস্থায় লাল্টু দাস জানান ,এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই ,সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং সেখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে ও কিছু বলার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায়। ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।।

তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি আরো জানান, যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন, হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে।, এখন তাকে হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

গুরুতর জখম অবস্থায় লাল্টু দাস বলেন ,একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম , আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।

এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে , গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করছেন অনেকে, প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেয়া হোক।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট