1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহেদের মতবিনিময় 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম আলম,, দেবহাটা প্রতিনিধি।। 

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ। শফিকুল ইসলাম শাহেদ ডাকসুর ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক, সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব, সাবেক গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং বর্তমানে ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাধারন পরিষদের বোর্ড মেম্বর হিসেবে সুনামের সালে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার, প্রচারনা ও গনসংযোগ শুরু করে দিয়েছেন। দেবহাটা ও সাতক্ষীরার বিভিন্ন হাট, বাজার, গ্রাম-গঞ্জে সাধারন মানুষের সাথে বিএনপির পক্ষে প্রচার প্রচারনা চালাচ্ছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত সাড়ে ৭টায় তিনি দেবহাটা রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সাতক্ষীরা-২ আসনের আপামর জনগনের জন্য নিবেদিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গ্রামীন জনপদের উন্নয়ন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, মানুষের সামাজিক ও জীবন জীবিকার উন্নয়নে যথাসম্ভব প্রচেষ্টা চালানোর পাশাপাশি নিজের পক্ষ থেকেও যথাসম্ভব কাজ করবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম শাহেদ বলেন, সাতক্ষীরা হচ্ছে দেশের একটি অন্যতম অর্থনৈতিক অঞ্চল। সাতক্ষীরাতে একটি স্থল বন্দর, চিংড়ির অন্যতম উৎপাদনশীল এলাকা এবং সর্বোপরী আকর্ষন সুন্দরবন। কিন্তু সবদিক বিবেচনায় সাতক্ষীরা এখনো অবহেলিত। এই জেলাকে উন্নয়নের অন্যতম রোল মডেল করতে একটি প্লানিং করা দরকার। আর সেটা দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধতার মাধ্যমেই করা সম্ভব। তার পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে শাহেদ জানান। মতবিনিময়কালে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবুল হাসান, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, সদস্য হারুন-অর রশিদ, সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সোহাগ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট