1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনায় সরকারি আদেশ অমান্য করে মাছ শিকার আটক নয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মো. রাজিব খান পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীস্থ পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৯ (নয়) জেলেকে আটক করা হয়েছে।রোববার ( ১২ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা হলেন, নাটোর জেলার লালপুর থানাধীন নূরুল্লাপুর এলাকার মৃত মজিবার রহমানের ছেলে ময়নাল মন্ডল ও জয়নুল আবেদীন মো: আশরাফ প্রাং এর ছেলে ফরহাদ হোসেন, মৃত টেংরা সরদারের ছেলে মনিরুল ইসলাম ও শামীম সরদার, মো: রশিদ সরদারের ছেলে রহিম সরদার, মৃত কাশেম বিশ্বাসের ছেলে শহীদুল বিশ্বাস
মো: মুনসুর রহমানের ছেলে নাঈমুদ্দীন ও রেজাউল সরদারের ছেলে রুবেল সরদার।
লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল ভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর। ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে তাদের আজ দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট