1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাধবপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, চেয়ারম্যানের সুপারিশ অস্বীকারে জনমনে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। ইউনিয়ন চেয়ারম্যানের লিখিত সুপারিশ থাকলেও পরে তিনি সেটি অস্বীকার করায় জনমনে উঠেছে নানান প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরপুর গ্রামের বাসিন্দা ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে গ্রামের ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। সোমবার (১৩ অক্টোবর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে রাস্তা নির্মাণের জন্য লিখিত আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান মীর খুরশেদ আলমের স্বাক্ষরযুক্ত একটি সুপারিশপত্রও যুক্ত ছিল।

ইউএনও বিষয়টি নিশ্চিত করতে চেয়ারম্যান মীর খুরশেদ আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, “আমি এমন কোনো সুপারিশ করিনি।”
তবে আবেদনকারী ইলিয়াস কাঞ্চনের দাবি, “ইউএনও সাহেব ফোনে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। কিন্তু পরে আমি নিজে ফোন দিলে তিনি স্বীকার করেন যে, সুপারিশপত্রটি তিনিই দিয়েছেন।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন, বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করা উচিত এবং প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তা নিয়ে এমন বিভ্রান্তি গ্রামীণ উন্নয়নে বাধা সৃষ্টি করছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”

চেয়ারম্যান মীর খুরশেদ আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট