1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ। মোরেলগঞ্জ (বাগেরহাট):

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। উপজেলার প্রায় ৮৪ হাজার শিশু-কিশোর ও শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হচ্ছে।

রবিবার সকালে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এ সময় উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) দীপক কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের মতো মোরেলগঞ্জেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিনব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোর এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই টিকা পাবে। এর মধ্যে ৫৬ হাজার ২৬২ জন শিক্ষার্থী স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং ২৭ হাজার ৮১৯ জন শিশু-কিশোর কমিউনিটি পর্যায়ে টিকা গ্রহণ করবে।

উপজেলায় মোট ৭৫৩টি কেন্দ্রে ৯৭ জন টিকাকর্মী, ১৪৫ জন স্বেচ্ছাসেবক ও ৪৮ জন সুপারভাইজার মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো মোরেলগঞ্জ উপজেলায় কোনো শিশু যেন টাইফয়েডে আক্রান্ত না হয়। এজন্য মাঠপর্যায়ে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট