1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় আসামি ছিনতাই; দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

য়িরু হাসান, স্টাফ রিপোর্টার 

বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি সোমবার (৬ অক্টোবর) নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

তিনি বলেন, “ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এসআই মামুনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, গত ৪ অক্টোবর শিবগঞ্জ থানার মামলায় আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শিবগঞ্জ থানার ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ ওই ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে।

ঘটনার পর থেকেই দায়িত্বে অবহেলা ও ঘটনার সময় উপস্থিত থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে জেলা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট