1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতি বিনির্মাণে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ, দেবহাটা ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

রিয়াজুল ইসলাম আলম,,, দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেছেন, জাতি বির্নিমানে শিক্ষকদের অবদান সর্ববৃহৎ। একজন আদর্শ শিক্ষকের দ্বারাই একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাই পিতামাতার পরই শিক্ষকদের সম্মান সবাইকে বজায় রাখতে হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার সকাল ১১টায় উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও মিলন সাহা আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কোন না কোন শিক্ষকের ছাত্র। দেশকে আরো উন্নত করতে হলে যেমন শিক্ষকদেরকে সুপরামর্শক, সুচিন্তক ও সুপরামর্শক হতে হবে তেমনি শিক্ষকদের ন্যায্য দাবি দাবা পূরণে সরকারকে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের মোঃ আবু তালেব, কোমরপুর দাখিল মাদ্রাসার মাওলানা অলিউল ইসলাম ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট