1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তি-সম্প্রীতির প্রতীক গোলাপ ফুল নিয়েই জাতীয় রাজনীতির ময়দানে জাকের পার্টির আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ প্রতিনিধ।
বাগেরহাট।

“শান্তি, সম্প্রীতি ও মানবতার প্রতীক গোলাপ ফুল”—এই আদর্শ নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাকের পার্টি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নে আয়োজিত জেলা সাংগঠনিক সমাবেশে দলটির নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয়, বরং জনগণের আস্থা অর্জনের একটি গণতান্ত্রিক পথ। জাকের পার্টি জন্মলগ্ন থেকেই সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তির রাজনীতি করে আসছে। এবার নির্বাচনে গোলাপ ফুল মার্কাকে সামনে রেখে জনগণের কাছে নতুন দিগন্তের বার্তা পৌঁছে দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি এবং মোরেলগঞ্জ-শরণখোলা আসনে মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা ওমর ফারুক বুলবুলি বলেন—
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র বাহক জাকের পার্টি। শান্তি-সম্প্রীতির রাজনীতিকে জয়ী করতে হলে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি খান আরিফুর রহমান আরিফ বলেন—
“ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে নির্বাচন হলে জনগণ ঘরে বসেই ভোট দিতে পারবে, আর নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। জাকের পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রাখবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সহ-সভাপতি খান আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চাঁন, মোংলা উপজেলা সভাপতি বাদল হোসেন হাওলাদার প্রমুখ।

সবশেষে বক্তারা এক কণ্ঠে ঘোষণা দেন—
“আসন্ন নির্বাচনে গোলাপ ফুল ফুটবেই, আর সেই ফুল হবে শান্তি ও পরিবর্তনের প্রতীক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট