1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ্যাডঃ ইয়ারুল ইসলামের জনসংযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

লোকবাণী ডেস্ক নিউজ :

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম কলারোয়া, তালা ও পাটকেলঘাটা এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার তিনি সাতক্ষীরার এই গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।

জনসংযোগ চলাকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

জনসংযোগ চলাকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সঠিক সময়ে হওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট এই আইনজীবী।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার একটি স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন যার জন্য গ্রহণযোগ্য সংষ্কার ও নতুন আইনী কাঠামো। বর্তমানে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করলেও নির্বাচন পরিচালনা করে নির্বাহী বিভাগ যা সংবিধানের লঙ্ঘন এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

জনসংযোগ চলাকালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া-পাটকেলঘাটা) থেকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষে ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট